1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর অরক্ষিত, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় ঝুঁকিতে চিকিৎসক ও নার্সরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ভোলার তজুমদ্দিন উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর অরক্ষিত ও পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় চিকিৎসক, নার্স ও কর্মচারীরা এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা সত্ত্বেও বিষয়টির কোনো সমাধান হয়নি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালে পর্যাপ্ত নাইট গার্ড বা নিরাপত্তা কর্মীর পদ শূন্য ও সীমানা প্রাচীর অব্যবস্থাপনায় রয়েছে । ফলে হাসপাতালের বিশাল এলাকা সম্পূর্ণ অরক্ষিত থাকায় রাতের বেলায় হাসপাতালের দেয়াল টপকে বহিরাগতদের অবাধে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুযোগ বুঝে কিছু অসাধু ব্যক্তিরা হাসপাতালের নীরব স্থানে মাদক সেবন ও আড্ডার স্থান তৈরি করেছে, যা দিন দিন রূপ নিচ্ছে মাদক ও বিভিন্ন অপরাধের স্বর্গরাজ্য।

অন্যদিকে, হাসপাতালে কর্মরত নার্সদের বাসভবনে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি একাধিক নার্সের বাসা থেকে মোবাইল ফোন, অলংকার ও ব্যক্তিগত সামগ্রী চুরি হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্সরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

হাসপাতালের কর্মকর্তারা জানান, বিষয়টি বারবার উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হলেও নিরাপত্তা কর্মী নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং হাসপাতালের পরিবেশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাহাত হোসেন বলেন, নিরাপত্তা কর্মী না থাকায় আমরা অনেক সমস্যায় পড়েছি। বারবার জানানো হলেও এখনো পদটি শূন্য আছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এভাবে নিরাপত্তাহীন অবস্থায় হাসপাতাল পরিচালনা করা চিকিৎসা সেবার মান ও জননিরাপত্তা — উভয়ের জন্যই হুমকি। তারা দ্রুত নিরাপত্তা কর্মী নিয়োগ ও মাদকচক্র উচ্ছেদের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.