1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

ডিমলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ডিমলা বিজয় চত্বরে বিকেল ৪টায় ডিমলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণের উপস্থিতিতে সমাবেশটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়ত উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সভায় বক্তব্য রাখেন
ডোমার উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান, ডিমলা উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফেজ ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান সালাফী, ছাত্র জমিয়ত নীলফামারী জেলা শাখার সভাপতি রাজু রুহানী এবং মাওলানা জুলফিকার আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসিনুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন,
আমি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। ডোমার-ডিমলার মানুষের সেবা করা আমার জীবনের লক্ষ্য। আমরা যদি জাতীয়বাদী দল-বিএনপির সথে জোটবদ্ধ হই, আমি হবো জোটের প্রার্থী। আমি নিঃস্বার্থভাবে জনগণের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন,
বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না। আমরা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছি—প্রয়োজনে আবার জীবন দেব, তবুও বাংলাদেশের কোনো বিষয়ে ভারতের আধিপত্য মেনে নেব না।
সমাবেশ শেষে তিনি ডিমলা উপজেলা সদরের ব্যবসায়ীদের মধ্যে তার দলের ‘খেজুর গাছ’ প্রতীকের হ্যান্ড পোস্টার বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.