1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

মাধবপুরে মবের শিকার এশিয়ান টিভির সাংবাদিক জয়!

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

হবিগঞ্জের মাধবপুরে উত্তেজিত জনতার (মবের) হামলার শিকার হয়েছেন এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজুর রহমান জয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,  গত মঙ্গলবার দুপুরে মাধবপুর বাজার এলাকায় কিছু শিক্ষার্থী আকস্মিকভাবে জয়কে ঘিরে ফেলে এবং বঙ্গবন্ধু পরিষদের নেতা হওয়ার অভিযোগ তাকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে জয়কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে তিনি গ্রেপ্তার, আটক নাকি নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে রয়েছেন— তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে মাধবপুর থানার ওসি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,
সাংবাদিক জয়ের স্ত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান ও এনসিপির মাধবপুর উপজেলা আহ্বায়ক আসমা আক্তার চৌধুরী বলেন,“আমার স্বামীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

একটি মহল আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই, সে সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল।

তিনি আরও বলেন,“একটি কুচক্রী মহল সাংবাদিকতাকে ধ্বংস করার জন্য টাকা খেয়ে এসব কাজ করছে,কিছু বিপথগামী কিশোরকে ব্যবহার করা হচ্ছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি এবং প্রয়োজনে মানববন্ধনের কর্মসূচি দেব। দেশের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.