1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :

কাজিরহাট থানাকে উপজেলায় রূপান্তরের আশ্বাস রাজিব আহসানের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মাল্টিমিডিয়া কমপ্লেক্সের হলরুমে আজ ১০ নভেম্বর সকাল ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাজিরহাট প্রতিনিধি: এস এম শাহ আলম জানান,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি জনাব রাজিব আহসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল উত্তর জেলার সদস্য গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার, সাধারণ সম্পাদক শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ সৈকত, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাওলাদার, কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেলসহ বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্যরা।

মতবিনিময় সভায় রাজিব আহসান বলেন—

“আমরা সবাই মিলে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করব এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল থাকব।”

তিনি আরও ঘোষণা দেন, কাজিরহাট থানাকে উপজেলা রূপান্তরিত করা হবে এবং কাজিরহাট থানা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ করা হবে।

আলোচনা শেষে দুপুর ২টায় অনুষ্ঠান সমাপ্ত হয় এবং সকল সাংবাদিক একসাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.