গত ৪ঠা নভেম্বর ২০২৫ ইং তারিখ বাঁশখালীর মেয়ে তাসনীম জাহান অতিরিক্ত জেলা প্রশাসক কক্সবাজার হিসেবে যোগদান করেছেন। তিনি ইতিপূর্বে খুলনা জেলার ফুলতলা উপজেলায় UNO হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মিসেস তাসনীম জাহান বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও অসংখ্য সেবা মুলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্যাংকার মরহুম সিরাজুল কবির সাহেব ও স্কুল শিক্ষিকা ছবিলা বেগমের একমাত্র মেয়ে।
মিসেস তাসনীম ছোট বেলা থেকে পড়ালেখায় অত্যন্ত তুখোড় ও মেধাবী ছিলেন,তিনি প্রতিটি ক্লাসে কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করতেন তেমনি পিতা মাতা,আত্মীয় স্বজনের প্রতি ও অত্যন্ত দায়িত্ববান।
কায়মনোবাক্য দোয়া করি মহান আল্লাহ পাক উনার উপর অর্পিত দায়িত্ব যেন উনি যথাযথভাবে পালন করে দেশের ও মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন।