1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা

কোম্পানীগঞ্জে গাঁজাসহ আটক ২ জন

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গত ০৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার মধুবনের পাশে টুকেরগাঁও প্রবেশ রাস্তার মুখে বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজা জব্দ করেছে।

অভিযানকালে নিম্নোক্ত দুই ব্যক্তির নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়— আশরাফুল ইসলাম (৩৬), পিতা: মোঃ নুরুল ইসলাম, সাং—মোড়লো আজাপাড়া, থানা—ধামইরহাট, জেলা—নওগাঁ।
জোসনা আক্তার ওরফে রাহেলা আক্তার (৫০), স্বামী: ময়না মিয়া, সাং—টুকেরগাঁও, থানা—কোম্পানীগঞ্জ, জেলা—সিলেট।

পুলিশ জানায়, আশরাফুল ইসলাম একজন পেশাদার মাদক সরবরাহকারী, যিনি কেজি হিসেবে অর্থ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মাদক সরবরাহ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই তথ্য স্বীকার করে।

সঙ্গে থাকা নারী সহযোগী সম্পর্কে আশরাফুল জানায়, মাধবপুর এলাকা থেকে এক নারী তাকে এই গাঁজা সরবরাহের জন্য পাঠিয়েছে। আটক নারীর মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়, ঐ নাম্বারে ৯০–৯৫টি কল এসেছে একই উৎস থেকে। পুলিশ ঐ নম্বরে যোগাযোগ করে মাদক সরবরাহ চক্রের সংশ্লিষ্টতা সম্পর্কে আরও তথ্য জানতে পারে।

উদ্ধারকৃত গাঁজা ও অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.