1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ভোলায় গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টার ভোলা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন-ভোলা প্রেসক্লাব আহ্বায়ক অ্যাড. মো. আমিরুল ইসলাম বাছেদ। সঞ্চালনা করেন, সিনিয়র সাংবাদিক আল- আমিন শাহরিয়ার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব-তালহা তালুকদার বাঁধন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা-১ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি সদস্য সচিব রাইসুল আলম,শফিউর রহমান কিরন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা,হুমায়ুন কবির সোপান,এনামুল হক,আব্দুল বারেক, অধ্যাপক জাহান জেব আলম চৌধুরী,এডভোকেট মোহাম্মদ ইউসুফ, মো.বশির আহমেদ,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,ভিপি সেলিম, সাংবাদিক মো.ওমর ফারুক, মো. আফজাল হোসেন, শিমুল চৌধুরী, নেয়ামতউল্যাহ, আ.শহীদ তালুকদার, নাসিরউদ্দিন লিটন, মিজানুর রহমান, ইউনুস শরীফ’সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়সভায় বক্তারা বলেন,৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। এ দিনটি জাতির ঐক্য,সংহতি ও স্বাধীনতা রক্ষার প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, মুক্ত গণমাধ্যমের ভূমিকায় অটুট রেখে—গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের পেশাগত কাজে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.