1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যত্রুমের আওতায় সরিষা,সূর্যমূখী, চিনাবাদাম, গম,খেসারী,মসূর,মুগ ও শীতকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্ধোধন হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ মোঃ মামুনুর রহমান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবুল বাসার মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাগত মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মিজানুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ মোঃ মামুনুর রহমান অতিথিদের নিয়ে উপজেলার-২৯৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৮ প্রকার বীজ,রাসায়নিক ডিএমপি ও এমওপি সার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.