1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্র’র আত্মহত্যা

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯৯ দেখেছেন

মোঃ হায়দার আবু হান্নানঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পৃথিবীকে চির বিদায় জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক রানা (১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী । আত্মহত্যাকারী তৌফিক রানা হলেন, নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর গুচ্ছগ্রামের মোস্তফা মন্ডল এর ছেলে।
তৌফিকের পরিবার সূত্রে জানা গেছে গতকাল শনিবার দিবাগত রাত ১টারদিকে ভোটের প্রচারণা শেষে তার বাবা মোস্তফা বাসার দরজায় কড়া নাড়লে তৌফিক নিজে দরজা খুলে দেয়। তার বাবা বাসায় প্রবেশ করেন এবং যে যার ঘরে শুয়ে পড়েন। রাত্রি ২টার পরে কোন এক সময়ে তৌফিক তার শয়ন ঘরে সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। সকালে সে ঘরের দরজা না খুললে তার বাবা মা জানালা দিয়ে দেখেন যে সিলিং এর সাথে তার দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মৃতদেহ মাটিতে নামায়। সংবাদ পেয়ে সাপাহার সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) এসএম সবুজ রানা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.