1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

রামুতে ৯২০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে মেজর মোঃ আশিকুর রহমানের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি আটক করে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চালকের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার আব্দুল জব্বারের পুত্র।

রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান বলেন,

“মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.