1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম ভুরুলিয়ায় সম্ভাব্য ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় রফিকুল ইসলাম হরিরামপুরে তিন মাস ধরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে

পিআর পদ্ধতি হচ্ছে কালো বিড়ালের কাহিনী: এম এ মালিক

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

আগামী নির্বাচনে কিছু দলের পিআর পদ্ধতির দাবি গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র “আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব” এই লাইনটি পুরোপুরি বিরোধী হচ্ছে পিআর পদ্ধতি। ফ্যাসিস্ট হাসিনা যেমন দিনের ভোট রাতে করেছে, পিআর পদ্ধতি তেমনি ভোট দিবেন আমার অঞ্চলে এবং সংসদ সদস্য হবে অন্য কোন সংসদীয় আসনে যেমন; বরিশাল, পটুয়াখালী, রাজশাহী ইত্যাদি। যারা পিআর পদ্ধতি চায় তাদের নির্বাচনে জনগনের উপর ভরসা নাই। পিআর পদ্ধতি হচ্ছে কালো বিড়ালের কাহিনী যার মাধ্যমে তারা জনগণকে কষ্ট দিতে চায়।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার ) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা পূর্ব পৈলণপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও সহযোগী অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

 

এম এ মালিক পিআর পদ্ধতির অনুসারীদের উদ্দেশ্য করে বলেন যখন জুলাই যোদ্ধারা ও ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশে গণহত্যার জন্য ভারতের দোষ নিয়ে অভিযোগ করলেন ঠিক তখন এদের একজন বড় নেতা বলেছিল ভারতকে কষ্ট দেয়া যাবে না।

এম এ মালিক বলেন দেশকে যারা গত ১৫ বছর ধরে ফ্যাসিস্টদের কাছে রেখে অন্যায়, অত্যাচার, জুলুম করতে সহযোগিতা করেছে এখন তাদের বিরুদ্ধে কথা বলতে পারব না?

আগামী ফেব্রুয়ারী মাসে অবাধ, সুষ্ঠু এবং নিরেপক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান এম এ মালিক।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে জনাব এম এ মালিককে সস্ত্রীক কাতারী এয়ার এম্বুলেন্স করে সাথে নিয়ে আসেন।

এম এ মালিক বলেন বেগম খালেদা জিয়া বলেছেন তাকে দেশে থেকে দেশের মানুষের সেবা করতে এবং বাহিরে যাওয়ার দরকার নাইও উল্লেখ করেছেন। এবং এম এ মালিকও কথা দিয়েছেন যে তিনি দেশে থেকে দেশের মানুষের সেবা করবেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান বক্তা সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, বিশেষ অতিথি পৈলনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মকবুল মিয়া, সহ-সভাপতি ছালিক মিয়া, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহাআলম, তেতলি ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খুসরাজ্জামান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.