1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

রাজশাহীতে “টাইফয়েড জ্বর প্রতিরোধ টিকা নিবো দল বেঁধে” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন- ২০২৫ উদ্ভোধন করা হয়েছে।

১২ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী সিভিল সার্জন অফিসের আয়োজনে পবা উপজেলার শিলিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মসূচি উদ্বোধন হয়।
WHO এর অর্থিক সহযোগিতায় রাজশাহী জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন, সকল উপজেলা ও পৌরসভায় কার্যক্রম শুরু হয়েছে । জেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ১২৩ জন। এর মাঝে স্কুল দেওয়া হবে
৩ লক্ষ ৮৩ হাজার ২৯৭ জন, কমিউনিটিতে ১ লক্ষ ৮০ হাজার ৮২৬ জনকে দেওয়া হবে। টিকাদানকারী হিসেবে কাজ করবে ২ হাজার ৮৪৪ জন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ১১ হাজার ৩৮৬ জন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলার সিভিল সার্জন, ডাঃ এস,আই, এম রাজিউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রসাশক (ডিসি) আফিয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার, ফারজানা ইসলাম, ডেপুটি সিভিল সার্জন,ডাঃ মাহবুবা খাতুন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরাফাত আমান আজিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিতে অতিথিরা বলেন,“টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। টিকা দান কর্মসূচির মাধ্যমে আমাদের শিশুরা এই রোগের প্রকোপ থেকে মুক্তি পাবে। আমাদের হাসপাতাল গুলোতে রোগিদের চাপ কমবে। যত বেশী টিকার আওতায় আসবে আগামীতে এই রোগ প্রতিরোধ করা সহজ হবে।জনসচেতনতার মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে টিকার আওতায় আনতে হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.