1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ

ধারাবাহিকভাবে নগরীর সকল এলাকা পরিচ্ছন্ন করা হবে :কেসিসি প্রশাসক

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেছেন, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কমিউনিটি কেন্দ্রীক নেতৃবৃন্দের এগিয়ে আসা উচিত।সকলকে নিয়ে কাজ করার ইচ্ছে ব্যক্ত করে প্রশাসক বলেন, কিন্তু পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। সেকারনে নিদিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের বিষয়ে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কেসিসির পাশাপাশি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এগিয়ে আসতে হবে। কেসিসি প্রশাসক গতকাল সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ” স্টেনদিং কমিউনিটি এনগেজমেন্ট ফর হেলথ এ্যান্ড ওয়েল – বিয়িং ” শীর্ষক কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় স্বাস্থ্য অধিদপ্তরের ” নন কমিউনিক্যানল ডিজিজ কন্ট্রোল প্রোগাম” এর আওতায় খুলনা সিটি করপোরেশন কতৃক দুদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগীতায় স্বাস্থ্য অধিদপ্তর ও খুলনা সিটি করপোরেশনের অধীনে নগরীতে ” স্বাস্থ্যকর শহর খুলনা” প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পের আওতায় মহানগরীর ৩ টি ওয়ার্ডের ( ৬,১৮,২৫) বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকবৃন্দের শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাবার ও পরিস্কার পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা চিহ্নিত করা হয় এবং চিহ্নিত বিষয় গুলো সম্মিলিতভাবে সমাধানে কর্মশালয় বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালয় পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে ৩ টি ওয়ার্ডে বিদ্যমান ৩ টি পুকুর পরিস্কার ও শারীরিক পরিশ্রমকে উৎসাহিত করার জন্য একটি সাইকেল র‍্যালী আয়োজনের সিদ্ধান্ত হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসিসির প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাঃ শাহীন আক্তার পারভীন, বিটিসিএল খুলনার উপ মহা ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মোঃ মিজানুর রহমান, কুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনজুর মোর্শেদ ও প্রফেসর ড. তুষার কান্তি রায়, সমকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসেন আলী খন্দকার ও শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব আলম। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে এ্যাড: মাসুম বিল্লাহ, শামীমা সুলতানা শিলু, যমুনা টিভি খুলনার প্রতিনিধি শেখ আল এহসান,ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা রেজবিনা খানম, এস কে তাছাদুজ্জামান, গাজী সালাউদ্দিন সহ ওয়ার্ড সচিববৃন্দ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.