লুটপাটের দিন শেষ, খুদিয়া খাল হবে জনগনের উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, অতীতের সকল খাল পুন: খননের নামে টেন্ডার করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে খালটি ভরাট হয়ে বর্ষাকালে গ্রাম প্লাবিত হয়। জনগনের ভোটে বিএনপি রাস্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ১০ কিলোমিটার দৈর্ঘ্য খুদিয়া খাল পুনঃ খনন করে জনগনের জন্য উম্মুক্ত করা হবে। গতকাল দুপুরে নগরীর দৌলতপুর আড়ংঘাটা এলাকায় খুদিয়ার খালের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্ধোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, খালের দুই পাশে বসতি থাকায় জনগনের সুবিধার্থে কালভার্ট নির্মান করা হবে। পাশাপাশি খালের পাশের সড়কও পুননির্মাণের ও পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্থানীয়দের সহায়তায় গৃহীত এই পরচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা দুরীকরন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রন পরিবেশ সুরক্ষা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা সভাপতি মুর্শিদ কামাল,সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।