1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

দীঘিনালায় জোন কমান্ডার, পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকায় অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ০৪ ঈস্ট বেঙ্গল রেজিমেন্ট “দি বেবি টাইগার্স”-এর দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি ও এ্যাডজুটেন্ট, ক্যাপ্টেন আবদুল্লা আল-আজমী।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পূজা কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে।

পূজা কমিটির নেতৃবৃন্দ সেনা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.