মানিকগঞ্জের সিংগাইরে জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির) এবং মানিকগঞ্জ-২ আসনের মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওয়ালিউল্লাহ বিন সিরাজ, মানিকগঞ্জ জেলা ওলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান, পৌর আমীর মো. আরিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় গণদাবি মেনে নিতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।”মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।