1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আফগানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ দেখেছেন

সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নামছে টাইগাররা

এশিয়া কাপের প্রথম ম্যাচ জয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে কিছুটা আশার সঞ্চার হলেও, শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় সেটি দ্রুত মিইয়ে যায়। মাত্র ১৩৯ রানে অলআউট হওয়া দলটি বল হাতে লড়াইও করতে পারেনি। নির্ধারিত লক্ষ্য লঙ্কানরা ছুঁয়ে ফেলে ৩২ বল হাতে রেখেই।

এমন হারের ফলে সুপার ফোরে যাওয়ার আশা ফিকে হয়ে গেছে। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে হার মানেই এবারের টুর্নামেন্ট থেকে বিদায়।

গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। টিম ম্যানেজমেন্ট ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— সব বিভাগে নতুন করে ভাবছে। তাওহীদ হৃদয়ের ব্যর্থতার কারণে চার নম্বরে ফিরতে পারেন সাইফ হাসান।

এদিকে শেখ মেহেদীর জায়গায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দেখা যেতে পারে। তার নিয়ন্ত্রিত বোলিং আফগান ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে। পেস আক্রমণেও পরিবর্তনের ইঙ্গিত আছে। বিশ্রাম কাটিয়ে ফিরতে পারেন তাসকিন আহমেদ, যার জায়গা করে দিতে হতে পারে শরীফুল ইসলামকে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.