1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হয়।

শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন সাংবাদিকদের জানান, ঢাকায় জানাজা শেষে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হবে। সেখানে পৌর কবরস্থানে মা–বাবার কবরের পাশে দাফন করা হবে। ইমাম নাহিল বলেন, “মাকে কুষ্টিয়ায় দাফন করব, তাঁর ইচ্ছা অনুযায়ী।”

গত কয়েক বছর ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ অসুস্থতার কারণে চলতি বছরে তাঁকে তিন দফায় হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, বুধবার থেকে শিল্পীর শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যায়। কিডনি ও ব্রেইন কাজ করা বন্ধ হয়ে যায়। রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়ায় সব চিকিৎসা ব্যর্থ হয়। আজ সকাল সোয়া ১০টার দিকে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.