1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :

কেসিসির নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্ধোধন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার গতকাল সকালে নগরীর রায়ের মহল আজিজের মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের ( এসটিএস) উদ্ধোধন করেন। কেসিসির এসসি আইপি প্লাস্টিকের প্রোজেক্টের আওতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং জার্মান সরকারের পরিবেশ প্রকৃতি সংরক্ষণ, মানবিক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি নির্মান করা হয়েছে। ট্রান্সফার স্টেশনটি নির্মানের ফলে স্থানীয় পর্যায়ে গৃহস্থালিসহ অন্যান্য বর্জ্য পরিবেশ সম্মত উপায়ে অপসারন করা হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা উল্লেখ করেন। অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) শরীফ আসিফ রহমান, কুয়েটের প্রফেসর ড. খন্দকার মাহাবুব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, মো: মনিরুজ্জামান রহিম, মোঃ সিলিমুল আজাদ, মো: জিয়াউর রহমান, মো: মোস্তফা কামাল, মাওলানা মিজানুর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান সহ ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.