গোপালগঞ্জের মুকসুদপুরে জোর পূর্বক জমি দখল করে রেখেছেন প্রভাবশালী দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে ভুক্তভোগীর পরিবারকে।
স্বরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামের কাশেম শেখের ছেলে ফয়সাল আহমেদ সাইদুরের নিজের পৈতৃক ভিটার ১১ শতাংশ জমি
দীর্ঘ ২০ বছর যাবৎ দখল করে রেখেছেন একই গ্রামের ফিরুজ শেখ, ফারুক শেখ এবং সেকেন্দার শেখ তিন জন একত্রে জোর পূর্বক দখল করে রেখেছেন।
উপজেলার ১১৭নং ফতেপট্রি মৌজার বিআরএস ৪০৭ খতিয়ানের ৭৭৩ দাগের ৩৮ শতাংশের মধ্যে প্রভাবশালী সকলে মিলে ৭ শতাংশের মালিক হলেও জোর পূর্বক রেখেছেন অসহায় সাইদুরের ১১ শতাংশ জায়গা বেশি দখল করে রেখেছে।
সরকারি জমি পাশে থাকায় কোনো অনুমতির তোয়াক্কা না করেই পাকা স্থাপনা তুলে দখল করে আছেন এই প্রভাবশালী মহল।
সাইদুর জমি মাপতে বললেও কোন কর্ণপাত না করলে ভূমি অফিসে অভিযোগ করেন। এরপর ভূমি অফিস থেকে কয়েকবার তাদের মাপার জন্য নোটিশ দিয়ে জমির মাপের কাজ করলেও জমি ছাড়ছে না তারা।
দীর্ঘ ২০ বছর যাবৎ এর কোন সুরাহা পাচ্ছে না সাইদুরের পরিবার। সুবিচারের আশায় এলাকার গন্য মানমান্যদের দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পরিবার।
সাইদুর বলেন, আমি একা গরিব মানুষ আমাকে জমি বুঝে দিতে এভাবে ২০ বছর যাবৎ ঘুরাচ্ছে। ওরা অনেক টাকা পয়সা ও ক্ষমতাধর, তাই কেউ কিছু বলতে পারে না। আমি এর একটা সুষ্ঠু সমাধান চাই।
মুকসুদপুর উপজেলা ভূমি অফিস সার্ভেয়ার বাবুল জানান, আমি কয়েকবার জায়গা মেপে দিয়েছি অথচ তারা দখলকৃত জমি ছাড়ছে না। তাছাড়াও সরকারি জায়গায় পাকা স্থাপনা তুলে দখল করে রেখেছেন। এবিষয়ে আমরা ব্যবস্থা নিবো।