1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান (ইউএনও) রাজৈর। সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫ইং) সকাল থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নদীর তীরসহ বন্দর এলাকার বিভিন্ন স্থানে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাল ও জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী অফিসার জানান, টেকেরহাট বন্দরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী ও ব্যবসায়ীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.