1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

বাগেরহাট-৪ আসন পূনর্বহালের দাবিতে ডাকা হরতালে অচল শরণখোলা

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

(মোরেলগঞ্জ-শরণখোলা) বাগেরহাট – ৪ সংসদীয় আসন পূনর্বহাল রাখার দাবিতে শরনখোলায় হরতাল ও অবরোধ সর্বাত্মকভাবে পালিত হচ্ছে। নির্বাচন কমিশনে বাগেরহাট- ৪ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল সন্ধ্যা ডাকা হরতালে অচল হয়ে পড়েছে শরণখোলা। সোমবার (৮ সেপ্টেম্বর ) সকাল থেকে এ উপজেলার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে ঘুরে সব দোকান পাট বন্ধ দেখা যায়। স্কুল কলেজে কোন ক্লাস হচ্ছে না। স্থগিত করা হয়েছে বিদ্যালয়সমূহের পরীক্ষা। বাগেরহাট-৪ আসন বাতিল করার কারনে এর প্রতিবাদস্বরূপ বাগেরহাট জেলাব্যাপি ৫ দিনের কর্মসূচি দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। এরই অংশ হিসেবে বাগেরহাট জেলার সর্বত্র হরতাল পালিত হচ্ছে আজ। শরনখোলায়ও এর ব্যতিক্রম নয়। গতকাল রাত থেকেই হরতালের সমর্থনে শরনখোলার বিভিন্ন স্থানে পিকেটাররা পিকেটিং শুরু করে। রাস্তার মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে ও বিভিন্ন জায়গায় ব্যারিকেট সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা দেয়। উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়।

পরবর্তীতে উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,এই হরতালের মধ্য দিয়ে এই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের পূর্বের বাগেরহাট-৪ আসন ফিরে পেতে চাই। দাবি মানা নাহলে সামনে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.