গত ০৫/০৯/২০২৫ইং তারিখে আমাদের ২৬তম কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ইনসানিয়াত (একটি সামাজিক সংগঠন)-এর সকল সদস্যকে, যারা উপস্থিত থেকে এই কার্যক্রমকে সার্থক করেছেন।
ধারাবাহিক প্রতিমাসিক কার্যক্রমের অংশ হিসেবে ৫ম বারের মতো ১৮০ জনের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
সম্পূর্ণ বিনামূল্যে, ইনসানিয়াত-এর উদ্যোগে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি: মোঃ জিলানী খান তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন
ডেমরাতে ইনসানিয়াত এর উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সংখ্যক মানুষ অংশ নিয়ে বিনামূল্যে রক্ত পরীক্ষা করান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডায়াবেটিসকে বলা হয় ‘নীরব ঘাতক’। প্রাথমিক পর্যায়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
আয়োজকরা আরও বলেন, সাধারণ মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম মানুষের মাঝে সচেতনতা বাড়াবে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে। এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ কার্যক্রম সহযোগিতায় ছিলেন আকবর হোসেন ফয়সাল (আহ্বায়ক),মোঃ সাইফুল ইসলাম সুজন (যুগ্ম আহ্বায়ক),মোঃ রাসেল সেখা (অর্থ সম্পাদক),মোঃ শাহরিয়ার হোসেন রাতুল (সদস্য সচিব),মোঃ আসাদুজ্জামান অন্তর (সদস্য),তানহা তুন্নি (সদস্য),সার্বিক সহযোগিতায়:মোঃ জিলানী খাঁন,আমাদের প্রধান কার্যালয় অফিস:রানীমহল ব্রীজের পশ্চিম পাশে, সারুলিয়া, ডেমরা, ঢাকা -১৩৬১।