মোঃকামরুল হাসান,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকার একটি রিসোর্ট থেকে সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার বিকেল ৪:০০ ঘটিকায় মোগরাপাড়ার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত সানজিদ হাসনাত সোনারগাঁও উপজেলার মৃত আব্দুল হাসনাতের ছেলে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সানজিদ হাসনাতকে সোনারগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে রুজুকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।