1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

হালিশহরে প্রাণবন্ত অনুষ্ঠান, কৃতীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু শিক্ষাঙ্গনেই নয়, আগামী দিনের সংগ্রাম-আন্দোলন এবং দেশ গঠনের প্রতিটি পর্যায়ে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। এটাই ছাত্রদলের ঐতিহ্য এবং অঙ্গীকার।”

তিনি আরও বলেন—“মেধাবীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের এগিয়ে নিতে হবে, রক্ষা করতে হবে। ছাত্রদল সবসময় মেধার বিকাশ ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামীতেও করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবূদ। তিনি
শিক্ষার্থীদের উদ্দেশে বলেন-“সাফল্যের জন্য মেধা যেমন জরুরি, তেমনি প্রয়োজন মূল্যবোধ ও নৈতিকতা। আগামী বাংলাদেশ গড়বে আজকের এই তরুণ প্রজন্ম।”

এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব জাবেদ ও ৩৯নং ওয়ার্ড ছাত্রদলের সংগঠক সাদাফ কবির রুপি।

অনুষ্ঠানে ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, ইপিজেড থানা যুবদলের সাবেক আহ্বায়ক হুসেনী মোবারক রিয়াদ, সদস্য সচিব এ জে এম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষপর্যন্ত দক্ষিণ হালিশহর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার শত শত মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.