1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প

মুকসুদপুরে দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের অবসান শেষে দুগ্ধ স্নান

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সাইফুল শেক স্ত্রী রোজিনা বেগমের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯ টায় বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়ার দরগার শরীফের সামনে দুধ দিয়ে স্বামী সাইফুল শেক ও তার সন্তান মিনহাজ শেক গোসল করেছে। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা যায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী গ্রামের বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখের সাথে পাশ্ববর্তী ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ছোট মুচকুন্নি গ্রামের আদম আলীর মেয়ে রোজিনা বেগমের সাথে ২০১৪ সালের অক্টোম্বর মাসে সামাজিক ভাবে বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এর মাঝে তাদের পরিবারের মধ্যে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম মিনহাজ শেক বয়স ১০বছর। সুখের সংসারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরত চলছে। ১৯ জুলাই ২০২৫ইং তারিখে স্ত্রী রোজিনা বেগম স্বামী সাইফুল
শেক,শ্বাশুড়ী রিনা বেগম, নন্দ ইতি বেগম ও বিথী বেগমের নামে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।
তারই ধারাবাহিকতায় ১৫ আগষ্ট শুত্রুবার বিকাল সাড়ে ৪টায় টেংরাখোলা বাজারে (মুকসুদপুর থানার সামনে) ওহিদ কাজীর হোটেলে উভয়ের পক্ষের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাড়ে ৫ লক্ষ টাকা দেনমোহর স্ত্রী রোজিনা বেগমকে পরিশোধের মাধ্যমে খোলা তালাক (বিবাহ বিচ্ছেদ) সম্পন্ন হয়। অভিযোগের তদন্তকারী অফিসার মুকসুদপুর থানার এস,আই আবুল কালাম আজাদের সাথে এবিষয়ে আলাপ কালে তিনি বলেন, উভয় পক্ষ থেকে একটি আপোষনামা তার কাছে জমা দিয়েছে।
স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ায় ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯টায় বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়ার দরগার শরীফের সামনে দুধ দিয়ে স্বামী সাইফুল শেক ও তার সন্তান মিনহাজ শেক গোসল করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.