1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটি (আরটিজেইউ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটি (আরটিজেইউ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে নগরীর আলোকা মোড়ের একটি রেস্টুরেন্টে বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

এসএটিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ্ মোহাম্মাদ ফাত্তাহ সদস্য সচিব মনোনীত হয়েছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাইটিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু এবং যুগ্ম সদস্য সচিব আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকি।

এছাড়াও আহবায়ক কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন আনন্দ টিভির রিপোর্টার মবিন ওয়াহিদ হিরো। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাটিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ ও এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি বারিউল আলম শান্ত।

সভায় তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন ও এক মাসের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু সালেহ্ মোহাম্মাদ ফাত্তাহ এবং সঞ্চালনা করেন একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.