1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম ভুরুলিয়ায় সম্ভাব্য ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় রফিকুল ইসলাম হরিরামপুরে তিন মাস ধরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহ প্রেস ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় শহরের পায়রা চত্বর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি জনাব আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ প্রেস ইউনিটের সভাপতি শহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এমএ কবির বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি স্বপন মাহমুদ আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সেই সময় বক্তারা বলেন :বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে অতিলম্বে আহবান করে জানাই সাংবাদিক সুরক্ষা আইন তৈরি করতে হবে,ও তা বাস্তবায়ন করতে হবে।চাঁদাবাজ দুর্নীতিবাজ ধর্ষণকারী অন্যায়কারী উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা সাংবাদিকদের কলম থামিয়ে রাখতে পারবেন না। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, অন্যায় অপরাধ হবে যেখানে সাংবাদিকের কলম চলবে।সেখানে

সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।”
রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।” তিনি আরো বলেন, “ সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.