ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের কৃতি সন্তান। গরিবের ডাক্তার হিসেবে খ্যাত
ডাক্তার গৌতম চন্দ্র ভৌমিক বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এবং সার্জনস (BCPS) কর্তৃক ২ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত পরীক্ষার ফলাফল অনুযায়ী, রোল নম্বর ১৩০০০৫ নম্বরধারী বাংলাদেশের একমাত্র পরীক্ষার্থী তিনি এফসিপিএস (কার্ডিওলজি) পরীক্ষায় পাশ করেছেন । তার এই অর্জনে পরিবার ও লাউর ফতেহপুর গ্রামবাসী সকলে উপজেলার বিভিন্নস্তরের মানুষ তাকে আজ বাংগরা অনাবিল ডায়গনস্টিক সেন্টারের পুষ্প মাল্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারএই অর্জনে গ্রামবাসী ও উপজেলাবাসি সকলে গর্বিত। যোগ্যতা ও পেশাগত পরিচয়: ডা. ভৌমিক একজন প্রতিষ্ঠিত চিকিৎসক, যিনি এসকল ডিগ্রী অর্জন করেছেন: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS)
বিসিএস (স্বাস্থ্য) FCPS (Medicine) FCPS (Cardiology
MD (Cardiology)
MRCP (PASS, England)
MACP (USA)
তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা-তে কার্ডিওলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন এবং নিজ এলাকার গরিব অসহায় রোগীদের সেবা দিতে সপ্তাহে একদিন নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়াতে একদিন তিনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন।