1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সারিয়াকান্দিতে বিজয় র‍্যালী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বেরাচারী হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় আনন্দ র‍্যালী বের করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। র‍্যালীটি পাবলিক মাঠ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ আজম বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, এম রুবেল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আলম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। অপরদিকে বিকেল ৪ টায় পৌর বিএনপির উদ্যোগে সারিয়াকান্দি মাদ্রাসা মোড় থেকে বিজয়ের বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। পরে ২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের উপর বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.