ঢাকা ও আশপাশের রুটে এক সময়কার সুশৃঙ্খল ও দ্রুতগতির পরিবহন হিসেবে পরিচিত “ইউনিক পরিবহন” এখন আর আগের মতো নেই। দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছে, ইউনিক পরিবহনের বাসগুলো এখন লোকাল গাড়ির মতো আচরণ করছে—ঘনঘন থামছে, অতিরিক্ত যাত্রী তুলছে, সময়মতো পৌঁছাচ্ছে না।
প্রতিদিনের চিত্র যাত্রীরা জানান, আগে নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি থামত না, সময় মতো যাত্রা শুরু হতো, আর ভাড়া ছিল নিয়ন্ত্রিত। এখন চালকের সহকারী যত্রতত্র যাত্রী তুলছে। ফলে অনেক সময় দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে নারী ও প্রবীণ যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে।
ভাড়া ও সেবার বৈপরীত্য ভাড়া যদিও সিটি পরিবহনের মতোই আদায় করা হচ্ছে, কিন্তু সেই মানের সেবা মিলছে না। অধিকাংশ বাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) অচল বা বন্ধ করে রাখা হয়, আর পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা হতাশাজনক।
যাত্রীদের ক্ষোভ কুয়াকাটা থেকে উত্তরা বা গাজীপুরগামী যাত্রীরা বলছেন,”আগে ইউনিক পরিবহন মানেই একটু আরামদায়ক ভ্রমণ ছিল, এখন সেটা আর নেই। এখন যেন এটা আর ইউনিক নয়, বরং সাধারণ লোকাল বাসে পরিণত হয়েছে।”
এই অবস্থার জন্য ইউনিক পরিবহন কর্তৃপক্ষের তদারকির অভাব এবং সংশ্লিষ্ট বিআরটিএ ও ট্রাফিক বিভাগের নজরদারির দুর্বলতাকে দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা।