1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

 কালিহাতীতে পুলিশের অভিযানে জুয়াড়ি আটক

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়েছে ৮ জন জুয়াড়িকে। অভিযানে জুয়ার আসর থেকে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, তাস ও কম্বলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে কালিহাতী থানার এসআই মুহাম্মদ আছাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এলেঙ্গা পৌরসভার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, বিদ্যুতের আলো জ্বালিয়ে একদল ব্যক্তি তাস ও নগদ টাকায় জুয়া খেলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আঃ আজিজ (৫২), পিতা-মৃত আজমত আলী, মশাজান মোঃ আনছের আলী (৬০), পিতা-মৃত মহর বেপারী, এলেঙ্গা সুমন বনিক (৪২), পিতা-মৃত নলনি, এলেঙ্গা মোঃ আমজাদ হোসেন (৬৭), পিতা-মৃত দুলু শেখ, বানিয়াবাড়ি অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), পিতা-মৃত সুবল চন্দ্র শেখ, এলেঙ্গা শ্যামল কুমার মালাকার (৫৫), পিতা-মৃত সুশীল মালাকার, এলেঙ্গা আব্দুল হালিম (৫৩), পিতা-মৃত ছাবেদ আলী, বাঁশি মোঃ হযরত আলী (৭৩), পিতা-মৃত পেয়ার আলী মন্ডল, পৌলি

অভিযানে পুলিশ তাদের কাছ থেকে ১টি বেগুনি রঙের পুরাতন পাতলা কম্বল, ৩ সেটে মোট ১৫৬টি তাস এবং মোট ৬৭,৫০০ টাকা জব্দ করে। প্রত্যেক আসামির নিকট থেকে আলাদাভাবে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় দুই সাক্ষী—মাকসুদুল আলম রহিম (৪২), সাং-বাশী এবং ফরমান আলী (৫০), সাং-রাবনা বাইপাস। তাদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করা হয় এবং আসামিরা জুয়া খেলার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, ধৃত আসামিরা প্রকাশ্য স্থানে জুয়া খেলে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কালিহাতী থানার ওসি জানিয়েছেন, এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.