1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

খুলনায় জুলাই শহীদ দিবস উপলক্ষে বিআরটিএ কর্তৃক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনায় ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিআরটিএ খুলনার বিভাগীয় ও খুলনা সার্কেল অফিস কর্তৃক খুলনা জেলা বাস সোনাডাঙ্গা টার্মিনাল সহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ জুলাই ২০২৫ ইং তারিখ সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী এই ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। উক্ত ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান (পিএএ), উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মো.আতিকুল রহমান সহ বিভাগীয় কর্মকর্তা- কর্মচারীগণ। খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম এর নেতৃত্বে থাকা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বাস মালিক, শ্রমিক সংঘটনের প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ। উল্লেখ্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর খুলনা বিআরটিএতে অবস্থিত মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.