1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

জয়পুরহাটে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম,বাজারে সাধারণ ক্রেতাদের অস্থিরতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

জয়পুরহাটে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় শাক সবজির দাম।কাঁচা বাজারে দীঘ দিন থেকেই চলছে অস্থিরতা।কখনো দাম কমলেও কয়েক দিনের মধ্যে আবার বেড়ে যায়, বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে।

কয়েক সপ্তাহে আগে কাঁচা মরিচের দাম ছিলো ১৫ থেকে ২০ টাকা কেজি,কয়েক সপ্তাহের ব্যবধানে এখন বাজারগুলো কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি,বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি,এছাড়া দাম বেড়েছে পটুল করিলা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছে সাধারণ ক্রেতারা, হিমশিম খাচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার কিনতে,

জয়পুরহাটের কয়েকটি বাজার,নতুনহাট মাছুয়া বাজার বটতলী বাজার সরেজমিন গিয়ে বিক্রেতাদের সাথে কথা বললে,তারা জানান গত কয়েক দিন ভাড়ী বৃষ্টি ও অনেক জায়গায় বন্যার কারণে অনেক ফসল নষ্ট হয়েছে,এবং ফলন কম হয়েছে।

এছাড়া কিছু সাধারণ ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান,কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম ঊর্ধ্বগতি এবং টানা বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.