1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার তহবিল হতে শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তহবিল হতে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান, উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র- নৃগোষ্ঠীর ২০জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং ৫৫জন
শিক্ষার্থীদের মাঝে ২লক্ষ ৬০ হাজার উপবৃত্তির টাকা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের
সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দিন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মাহাবুব হাসান ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া সহ প্রমূখ।

প্রধান উপদেষ্টার কার্যালয় হতে পরিচালিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুব্ধ নিঃগোষ্ঠীর জনগণের সন্তানদের নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ১ম হতে দ্বাদশ শ্রেনীর অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে উপজেলায় ৫৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ২,৬০,০০০ টাকার ১ম হতে ৫ম শ্রেনী ৩০জন ছাত্র-ছাত্রী প্রত্যেক ২,৫০০ টাকা করে,৬ষ্ঠ হতে ১০ম শ্রেনীর ১৫জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৬,০০০ টাকা করে এবং ১১-১২ শ্রেনীর ১০জন ছাত্র-ছাত্রী প্রত্যেক ৯,৫০০ টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.