1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

রাজশাহী মহানগরীতে সাড়ে ছয় কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহী মহাগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম মাস্টারপাড়া নামক এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। গতকাল ৯ জুলাই সকাল ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর এলাকার সহবুলের ছেলে তাজেল আলী (৩৪), জামসেদের ছেলে সাইফুদ্দিন (৬৫), বাকুলিয়া বিশ্বনাথপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুর রহমান (২৬) রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকার সেন্টু ইসলামের ছেলে শিমুল হোসেন (২১)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ-ময়মনসিংহ- নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাজা পাচার করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসবে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তবে তারা অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে যোগাযোগ সমন্বয় করত। বাস-রিক্সা যোগে রাজশাহীতে গতকাল বুধবার ভোরে পৌছালে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি দল রাজশাহী মহানগরীর শাহমখদুমের বড়বনগ্রামে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৬ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

আসামীরা জানায়, তারা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকার অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুদ রাখে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে।  আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.