1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

দলে চাঁদাবাজ সন্ত্রাসীদের যায়গা হবেনা কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভায় -এবিএম মোশাররফ হোসেন

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৬ জুলাই সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন উপজেলার ৪টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি সকল নেতৃবৃন্দের কথা শোনেন এবং সমস্যার সমাধানে করনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, ভোট বা ভোটার ৩ ধরনের হয় এই ৩ ধরনের ভোটারদের কাছে যেতে হবে। তিনি আরও বলেন, ৩টি বিষয়ের সমন্বয় সাধন করতে পারলে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব। আমাদের সময় অর্থ ও জনবলের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। প্রার্থীর যোগ্যতা, দক্ষতা অপর প্রার্থীর সাথে তুলনা ইত্যাদির মাধ্যমে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। কোন ধরনের চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের এই দলে যায়গা হবেনা বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.