1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২ দেখেছেন

বগুড়ার সারিয়াকান্দি নারচী ইউনিয়ন চর হরিণা গ্রামে মৃত জাহিদুর রহমানের ওয়ারিশগণের দখলকৃত সাবেক ১২৭২ দাগে ৫০ শতাংশ জমির উপর ২০১৮ সালে বন্টন মামলা করেন কোরবান আলী গং, যার মামলা নং ৪/২০১৮। ২৫ জুন বুধবার সকালে কোরবান আলী গং উক্ত বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে জমির চারপাশের আইল কর্তৃন করেন। এ বিষয়ে দলিল লেখক মামুনুর রশিদ মামুন বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় বিরোধপূর্ণ জমিতে বিবাদীরা জমির চারপাশের আইল কর্তন করে দখলে নেওয়ার চেষ্টা করেন। জানা যায়, বিবাদীরা উক্ত জমি দখল নেওয়ার চেষ্টা করলে বাদী পক্ষের লোকজন বাধা দেয় এবং উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে জমি থেকে উভয় পক্ষের লোকজন চলে যায়। বিবাদী পক্ষের লোকজন জমির আইল কর্তনের কথা স্বীকার করেন। বাদী মামুনুর রশিদ মামুন জানান, আমাদের জমি আমরাই ভোগ দখল করে খাই। ২০১৮ সালে ঐ জমিতে বিবাদীরা বন্টন মামলা করে আমাদের হয়রানি করে যাচ্ছেন। থানার এএসআই ইসমাইল হোসেন জানান, মামুনুর রশিদ মামুনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে পরিদর্শন করি। যেহেতু মামলা চলমান আইনশৃঙ্খলার যেনো অবনতি না ঘটে তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ঐ বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার নির্দেশ দেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.