1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবন্ধীদের পাশে সিংড়া প্রশাসন: হুইল চেয়ার পেলো প্রতিবন্ধীরা

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

নাটোরের সিংড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২১ জুন বিকেল ৪টায় উপজেলা পরিষদের অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও এলজিইডি’র বরাদ্দকৃত অর্থায়নে সিংড়া উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ হয়। উপজেলা পরিষদ চত্বরে ২১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

হুইল চেয়ার বিতরণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলাফেরায় সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রশাসন উপজেলা পরিষদ ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জীবনযাত্রা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই হুইল চেয়ারগুলো তাদের চলাচলে যেমন সহায়ক হবে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে।

এসময় উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা পরিষদের সিএ, সোহাগবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.