1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

বোচাগঞ্জে বিশেষ অভিযানে বিজিবি কর্তৃক ভারতীয় মাদকসহ আসামী আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন ২০২৫ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি এর টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩২/৩-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচপাড়া নামক সীমান্তবর্তী এলাকায় বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন এবং মোটরসাইকেলসহ ০৩ (তিন) জন আসামী আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিরা

১। মোঃ এলিন রানা (২২), পিতা-মোহাম্মদ হোসেন আলী, গ্রাম-নিজাম পুর, পোস্ট-বাজনাহার, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

২। মোঃ রিমন বাবু (২০), পিতা-মোঃ সোলাইমান আলী, গ্রাম-নিজাম পুর, পোস্ট-বাজনাহার,
থানা-বিরল, জেলা-দিনাজপুর।

৩। মোঃ রিমন হোসেন (২১), পিতা-মোঃ লাভলু হক গ্রাম-নিজাম পুর, পোস্ট-বাজনাহার, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

ঘটনা সূত্রে জানাগেছে আটককৃত ব্যক্তিদেরকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাজায় ।

ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর।

বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.