1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

রাজশাহীতে ১৫ দিনে ৪০ জনের করোনা শনাক্ত

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহীতে নতুন করে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুন মাসের প্রথম ১৫ দিনে জেলায় ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সূত্রে জানা গেছে, এখন নিয়মিতভাবে আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে শুরুর তুলনায় আক্রান্তের হার কিছুটা কম। গত ১৫ দিনে ১৬৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ শতাংশ।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসএমএম রাজিউল করিম বলেন, “এই হার উদ্বেগজনক হলেও রাজশাহীকে এখনই হটস্পট বলা যাবে না। কারণ শনাক্তরা সবাই শুধু রামেক ল্যাবেই পরীক্ষিত।”

তিনি জানান, সংক্রমণ শুরু হয়েছে ঈদের আগেই। কী পরিমাণ সংক্রমণ হচ্ছে তা নিরূপণে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে ইতিবাচক দিক হলো- এখন পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি।

এদিকে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে প্রস্তুতি। চালু রাখা হয়েছে ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড, গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের বিশেষ টিম।

রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তা মারাত্মক ঝুঁকিপূর্ণ নয়। তবে ভারতের কিছু সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। সরকার হয়তো সীমান্ত এলাকায় বাড়তি নজর দেবে।”

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “সবারই উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।”

তিনি জানান, করোনা রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডে ৩০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে আলাদা মেডিকেল টিম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.