1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড

সড়ক ধসে হালিশহর থানা কম্পাউন্ড ঝুঁকির মুখে, একপাশের সড়ক গাড়ী চলাচল বন্ধ

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

হালিশহর থানা ও ফাইল্যাতলী বাজারের সড়ক ধসে, ঝুঁকিতে চলাচল করছে মানুষ

চট্টগ্রাম নগরের হালিশহর থানার সামনের প্রধান সড়কের অর্ধেক এর বেশী অংশ দেবে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে প্রায়। রাস্তার সম্মুখভাগের অংশটি খালের দিকে হেলে পড়ায় এলাকাজুড়ে নিদারুণ দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, খাল খননের সময় গাইড ওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাস্তার এই অবস্থায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন ফইল্লাতলী বাজার মুখি হাজারো মানুষ। এই সড়কে রয়েছে ফইল্যাতলী বাজার, ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ, পিএইচ আমিন একাডেমি (প্রাচীন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হালিশহর থানা।
স্থানীয় বাসিন্দারা আরো বলেন, একই রকম ঘটনা ঘটেছিল প্রায় দুই / তিন মাস আগে ফইল্যাতলী বাজার সংলগ্ন অমূল্য সওদাগরের দোকানের সামনের রাস্তায়ও। সেখানেও খাল খননের পর গাইড ওয়ালের মাটি সরে গিয়ে দেবে যায় রাস্তাটি।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তার পাশে একাধিক দোকান রয়েছে “প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে স্কুল কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই রয়েছে ঝুঁকির মাঝে। দ্রুত সংস্কার এর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ্জ মনিরুজ্জামান বলেন এই ঘটনা দ্রুত সঠিক ব্যবস্থা না নেওয়া হয় আর এভাবেই যদি টানা বর্ষণ চলতে থাকে তাহলে খুব দ্রুত থানার সামনের পুরো রাস্তাটি দেবে যাওয়ার সম্ভাবনা আছে এতে এলাকাবাসী ও জনগণ থানায় এসে সেবা নিতে দুর্ভোগ পোহাবে এবং আমাদের গাড়ি বের করে নগরবাসীকে পরিপূর্ণ সেবা দিতে হিমশিম খেতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.