1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

গোমস্তাপুরের রহনপুরে আল্লাহর দান মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় “আল্লাহর দান মৎস্য আড়ৎ” নামক একটি আধুনিক মৎস্য বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৪ মে বিকেলে রহনপুর বড় বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্যবসা ইসলামসম্মত একটি হালাল উপার্জনের পথ। এ ধরনের উদ্যোগ যুব সমাজকে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করে তুলবে।”

“আল্লাহর দান মৎস্য আড়ৎ”-এর স্বত্বাধিকারী হিসেবে রয়েছেন আশিক আহম্মেদ ও সাইফুল ইসলাম। পরিচালনায় আছেন তন্ময় আহম্মদ ও মারুফ। উদ্যোক্তারা জানান, তাজা ও মানসম্মত মাছ সুলভ মূল্যে সরবরাহের লক্ষ্যেই এই আড়তের যাত্রা শুরু হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে রহনপুর বাজারে মানসম্পন্ন মৎস্য বাণিজ্য সম্প্রসারণ পাবে এবং ভোক্তারা উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.