1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

সিংগাইরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৩ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল্লাহ আল মামুন(২৮) নামের এক এনজিও কর্মীর ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৮ মে সকাল ১১ টার দিকে উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার জনৈক আবুল বাশারের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত-আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা পারুরিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, আব্দুল্লাহ আল মামুন জনসেবা ক্ষুদ্র সমবায় সমিতি(এনজিও) চাকুরি করতেন। সেই সুবাদে সিংগাইর পৌর এলাকায় বাসাভাড়া নিয়ে একাই বসবাস করে আসছিলেন। এর মধ্যে স্ত্রীর সাথে বিভিন্ন সময় বিবাদ লেগে থাকতো। তারই জের ধরে তিনি বুধবার দিবাগত রাতের যে কোন সময় রুমের সিলিং ফ্যানের সাথে সবুজ রংয়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.