1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

আশুলিয়ায় বিকাশের ২৬ লাখ টাকা নিয়ে উধাও হওয়া ডিএসও গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৮ দেখেছেন

শাহাদাৎ হোসেন সরকারঃ সাভারের আশুলিয়া থেকে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) সোহেল আরমান (৩১) ২৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালানোর পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ এপ্রিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পৈরণ করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল আরমান আশুলিয়ার পানধোয়া এলাকার বাসিন্দা এবং নাইফা ট্রেড বিডি নামক একটি অথোরাইজড বিকাশ ডিস্ট্রিবিউটরের সেলস অফিসার ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ এপ্রিল সকালে সোহেল তার প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকার ইলেকট্রনিক ব্যালেন্স ও ২ লাখ টাকা নগদ নিয়ে বাজারে সার্ভিস দিতে বের হন।

পরে তিনি অফিসে যোগাযোগ করে আরও ২০ লাখ টাকা দাবি করেন, যা তাকে সরবরাহ করা হয়। এছাড়াও তিনি দুই দোকানদারের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নেন। মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিনি আত্মগোপনে চলে যান।

ঘটনাটি জানার পর নাইফা ট্রেড বিডি কর্তৃপক্ষ আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত চালিয়ে  পটুয়াখালীর কুয়াকাটা থেকে সোহেলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পৈরন করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.