1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ?

মাধবদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে ইঞ্জিনিয়ারকে লাঞ্ছিত চাঁদা দাবি: ঠিকাদারি কাজে বাধা।

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৯ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী: নরসিংদীর মাধবদী থানাধীন বালুচর এলাকায় ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মো. আবু হুর-এর নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পাওয়ার চায়না ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর হয়ে প্রকল্পে কাজ করা এই প্রকৌশলী জানান, অভিযুক্ত মো. সুমন কাজী (৪০) গং ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বলেন আমরা বিএনপির লোক আমাদেরকে চাঁদা দিতে হবে ।

আবু হুর জানান, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। সর্বশেষ ২১ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ৫টার দিকে অভিযুক্তরা কাজের সাইটে এসে পুনরায় চাঁদা দাবি করে এবং না দেওয়ার কারণে তার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করে। আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিলে তারা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। অভিযুক্তরা জানিয়ে যায়—চাঁদা না দিলে তারা কাজ করতে দেবে না, এমনকি শ্রমিকদের প্রাণনাশের হুমকিও দেয়।

সাইট ইঞ্জিনিয়ার আরও জানান, উক্ত সঞ্চালন লাইনের কাজটি জেলা প্রশাসকের অনুমোদনক্রমে পরিচালিত হচ্ছে এবং প্রশাসনিক সহায়তার জন্য সরকারি নির্দেশনাও রয়েছে। তারপরও স্থানীয় চাঁদাবাজদের এমন কর্মকাণ্ডে সরকারী প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এই বিষয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি সাইট ইঞ্জিনিয়ারের দাবি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মাধবদী এলাকার একাধিক বিএনপি নেতার সাথে যোগাযোগ করলে অনেকেই মুখ খোলেননি দায়িত্বশীল ২-৩ জনে বলেছে ৫ তারিখের পরে সেদিন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.