1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

রূপগঞ্জে শীতলক্ষায় ভেসে উঠল নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৭ দেখেছেন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষায় গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র জয়ের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের কায়েতপাড়ায় স্কুলছাত্রের মরদেহটি পানিতে ভেসে উঠে। নিহত জয় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মারুফের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক মাহফুজার রহমান। তিনি জানান, জয় বুধবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে বন্ধুদের সঙ্গে শীতলক্ষা নদীতে গোসল করার জন্য নৌকা থেকে লাফ দেয়। পরে ওর সাথের তিনবন্ধু সাতরে উপরে উঠতে পারলেও সে নিখোঁজ হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঢাকা থেকে এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বুধবার তার কোন খোঁজ মিলেনি। পরে বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে ডুবুরিদল। পরে দুপুরে নিখোঁজস্থানেই এসএসসি পরীক্ষার্থীর লাশ ভেসে উঠে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.