1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ

  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫৪২ দেখেছেন

নিউজ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। আগামী পাঁচ বছর তিনি সংস্থাটির এই অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সায়মা ওয়াজেদ পুতুলের পরিচালক হিসেবে ভোটে জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য ৮-২ ভোটে নির্বাচিত।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা টুইটে বলা হয়েছে, ‘মিসেস সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। সদস্য দেশগুলো আজ একটি রুদ্ধদ্বার বৈঠকে পরবর্তী আঞ্চলিক পরিচালক মনোনীত করার জন্য ভোট দিয়েছে।’

ভোটাভুটিতে বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর অংশ নেয়। ভারতের রাজধানী দিল্লিতে গোপন ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হয়। একটি দেশ ভোটদানে বিরত থাকে।

সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিজ্ঞ কর্মকর্তা নেপালের শম্ভু প্রসাদ আচার্য। ভারতের পুনম ক্ষেত্রপাল সিং ২০১৪ সাল থেকে এই পদে বহাল আছেন।

অটিজম বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ডব্লিউএইচও আঞ্চলিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন ভারতের পুণম ক্ষেত্রপাল। সায়মা ওয়াজেদ পুতুলই হবেন প্রথম বাংলাদেশি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন। এর আগে বাংলাদেশের কেউই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান পদে নির্বাচিত হননি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলে মোট ১১টি দেশ প্রতিনিধিত্ব করে। এর মধ্যে নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সদস্যপদ স্থগিত রয়েছে।

এর আগে সরকার সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেয়, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়। সায়মা ওয়াজেদ পুতুলের এই বিজয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তিত্বরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.