1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০ দেখেছেন

মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর ব্যুরো চিফ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) বাদ আসর দিনাজপুর শহরের স্টেশন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম আফজালুল আনাম, এডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেল এবং শহর ছাত্রশিবিরের সভাপতি মো. মোশফিকুর রহিম।

বক্তারা বলেন, ইসরায়েল একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ নারী-শিশুসহ সাধারণ জনগণের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিকভাবে চাপে ফেলা সময়ের দাবি। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর উচিত এক হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।

বিক্ষোভে শহর ও জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.