1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব

খুলনায় ৭ জুয়ারি আটক, সাড়ে তিন লাখ টাকা জব্দ

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৫ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : সেনাবাহিনী ও খুলনা মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়ার মান্নান শেয়ালীর বাড়ি থেকে ৭ জুয়ারিকে আটক করেছে। সেনাবাহিনী এবং পুলিশ এসময় জুয়া খেলায় ব্যবহ্নত ৪৯ প্লেয়িং কার্ড( তাস) ও নগদ সাড়ে ৩ লাখ টাকা জব্দ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় জুয়ারি আইনে মামলা হয়েছে। আটককৃদের  সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, ৬ এপ্রিল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পশ্চিম সেন পাড়া মান্নান শেয়ালীর বাড়িতে জুয়া খেলারত অবস্থায় ফুলতলা বাজার এলাকার মৃত : মান্নান শেখের ছেলে সাধীন শেখ, কাশেম শেখ (২৬), পুর্ব বানিয়া খামার এলাকার মৃত শেখ শামসুর রহমানের ছেলে, আনোয়ার হোসেন আনু(৪২), নড়াইল জেলার কালিয়া থানার খড়োলিয়া গ্রামের মৃত: বিসারত বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪৮), খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গাজী পাড়ার মো: ইস্রাফিল গাজীর ছেলে পলাশ গাজী (৩৫), খুলনা সদরের নিক্সন মার্কেট এলাকার মৃত : রাজা মুন্সির ছেলে খাঞ্জু মুন্সি(৩৮), সোনাডাঙ্গা বয়রা বাজার এলাকার মৃত: শেখ শেরআলীর ছেলে শেখ আবু তালেব (৩৬) ও দৌলতপুর মহেশ্বরপাশা এলাকার মৃত: ইসমাইল গাজীর ছেলে শাহ আলম গাজী (৫২) কে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহ্নত ৪৯ সেট তাস এবং নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.